বাগান্ডায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
দি নিউজ লায়ন ; রাতের অন্ধকারে বাড়ির লাগোয়া কালী মন্দিরের দরজার তালা কেটে কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর অলংকারসহ সোনার চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে শ্যামপুর থানার বাগান্ডা দয়াময়ী কালী বাড়িতে। শ্যামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে বাগান্ডায় ভট্টাচার্য্য পরিবারের পারিবারিক দয়াময়ী কালীবাড়ি আছে। সারাবছর হাওড়া জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমায় এই মন্দিরে। ভট্টাচার্য্য পরিবার সূত্রে খবর বাড়ির লাগোয়া এই কালী মন্দিরে রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা চারটি গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। মন্দিরের ভেতরে কালী প্রতিমার গায়ে থাকা সোনার অলংকার মায়ের হাতে থাকা রুপোর জিনিস পত্র সহ মন্দিরের ভেতরে থাকা একটি সোনার নারায়নের মূর্তি নিয়ে পালিয়ে যায়।
পরিবারের দাবি দুষ্কৃতীরা মন্দিরের ভিতরে থাকা চারটি প্রণামী বাক্স নিয়ে গেছে। তাদের দাবি চুরি যাওয়া জিনিস পত্রের পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা। তাদের বক্তব্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করতে যাওয়ার সময় চুরির বিষয়টি নজরে আসে পরে পুলিশে খবর দিলে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে চুরির তদন্তে নামে।

Post a Comment